মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি হয়েছে : এ দূর্ণীতির লাগাম টেনে ধরতে হবে। —- পানিসম্পদ মন্ত্রী এ্যানি।

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ২৪, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। সারাদেশ উন্নয়ন বঞ্চিত ছিল। শুধু তথাকথিত মেগা প্রকল্পের নামে মেগা দুর্ণীতি হয়েছে। এই দুর্ণীতি বন্ধ করতে হবে। দুর্ণীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক।

মন্ত্রী বলেন, সারাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে। এই মেগা প্রজেক্টের বেনেফিশিয়ারি গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষও না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। এমন এমন মেগা প্রজেক্ট হয়েছে যা বিগত ১৭ বছর না করলেও চলতো। আবার কিছু মেগা প্রজেক্ট জরুরী ছিল। সেগুলো হয়েছে, কিন্তু ১ হাজার কোটি টাকার প্রজেক্ট ১০ হাজার কোটি টাকায় হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দূর্ণীতি হয়েছে।

তিনি আরও বলেন, কোনভাবে যেন দুর্ণীতি না হয়। সেটা জেলা পরিষদ হোক, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রোডস্ অফিস কিংবা এলজিইডিতেই হোক। তার দায় দায়িত্ব কিন্তু তাকেই (দায়িত্বপ্রাপ্তরা) নিতে হবে। কোন দায়-দায়িত্ব কিন্তু আমরা নেবো না। এনিয়ে সম্পূর্ণভাবে আমাদের সরকার ওয়াকিবহাল। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবসময় খুবই সতর্ক রয়েছেন। যদি কেউ কোন দুর্ণীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে শুধু ডিপার্টমেন্টই না, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিও হন, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি দীর্ঘ পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগ শ্রম, ঘাম ঝরিয়ে, সবশেষ জুলাই আন্দোলনে শহীদ হওয়ার মধ্য দিয়ে

তিনি বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস যা আছে, সে সম্পদটাও জব্দ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কিনা তা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকেই আজকে এই অবস্থা নয়। দেশের ৭-৮ টি ব্যাংক আজকে অচল অবস্থায় রয়েছে শুধু লুটপাট আর টাকা পাচারের কারণে। একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এর জন্য সবার আন্তরিকতা ও সহযোগীতা দরকার।

জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্মআহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ব্যবসায়ীর দু’পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা, প্রতিবাদে মানববন্ধন

বিবাদ মিটাতে গিয়ে লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে ৮ জন গ্রেফতার

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

‎বিগত সময়ের দূর্ণীতির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী ‎

১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে হামলায় ৮ পুলিশ আহত: চেয়ারম্যান টিপুসহ আসামি ৭১৮

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

লক্ষ্মীপুরের রায়পুরে নির্মাণের দুই বছরেও চালু হয়নি চারটি গণশৌচাগার : জনদুর্ভোগ চরমে