বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ব্যবসায়ীর দু’পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা, প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
ডেস্ক এডিটর
নভেম্বর ৬, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রাতের আঁধারে মো. শাহ্ আলম নামে হোটেল ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে দু-পা ভেঙে আহত করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। আজ বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দ ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, চন্দ্রগঞ্জ বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল পাল, ফরিদুল ইসলাম ও আহত ব্যবসায়ীর ভাগিনা মো. শওকত ইসলামসহ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে চন্দ্রগঞ্জ বাজারে সুনামের সঙ্গে হোটেল ব্যবসা করে যাচ্ছেন শাহ্ আলম। রাতে সিএনজি যোগে বাড়ি যাওয়ার পথে হঠাৎ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার উপর এ হামলা করে গুরুত্বর আহত করে। ব্যবসায়ীর উপর এমন হামলা ব্যবসায়ীরা কিছুতেই মেনে নিতে পারছি না। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের সনাক্ত করে গ্রেফতারের দাবী জানান ব্যবসায়ীরা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, সোমবার রাতে চন্দ্রগঞ্জ বাজারে ক্যাফে মিলন হোটেলের স্বত্বাধিকারী শাহ্ আলম ও তাঁর হোটেল কর্মচারী ফজল করিমসহ আরও দুইজন যাত্রী নিয়ে সিএনজি যোগে তাঁর বাড়ী নোয়াখালী জেলার সুধারাম থানার মহতাপুর গ্রামে যাচ্ছিলেন। সিএনজিটি রামকৃষ্ণপুর এলাকায় পৌঁছলে মুখোশপরা একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে পরিকল্পিতভাবে সিএনজি প্রতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে এসএস পাইপ দিয়ে তার দুইটি পা-ভেঙে দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে রাজধানী পঙ্গু হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিম বলেন, ব্যবসায়ী ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িতদের সনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে গণতন্ত্র ফেরানো নিয়ে যা বললেন মার্কিন কংগ্রেসম্যান

লক্ষ্মীপুরের রামগতির খাল থেকে ১৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ব্যবসায়ীর দু’পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

‘বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি’

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল