বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

বাংলাদেশে গণতন্ত্র ফেরানো নিয়ে যা বললেন মার্কিন কংগ্রেসম্যান

প্রতিবেদক
ডেস্ক এডিটর
আগস্ট ১৪, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় এদশের জনগণের পাশে আছেন বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একমত প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা।

জনপ্রিয় এ কংগ্রেস সদস্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আরও বলেন, জনগণকে ভোট দিতে দিন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীরা বিশেষ করে, ফ্লোরিডায় বসবাসরতরা ড্যারেন সোটোকে বাংলাদেশের বন্ধু হিসেবেই সমীহ করে থাকেন।

ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ড্যারেন সোটো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিগত জাতীয় নির্বাচন স্বাধীন, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য চেয়ে সোটো একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন। তিনি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তার সহকর্মীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টেকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছিলেন সোটো। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে ১১৫তম মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলের পক্ষে ছয় কংগ্রেসম্যানের সঙ্গেও যুক্ত হন সোটো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শোকের ছায়া লক্ষ্মীপুরের তিতারকান্দী গ্রামে: দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতির খাল থেকে ১৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার

‘বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি’

বিবাদ মিটাতে গিয়ে লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান: ১১ জনকে জরিমানা

লক্ষ্মীপুরে হামলায় ৮ পুলিশ আহত: চেয়ারম্যান টিপুসহ আসামি ৭১৮

১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট