বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু ‎

প্রতিবেদক
ডেস্ক এডিটর
এপ্রিল ২, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
‎লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা উভয়েই সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরভুতা গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসেন তারা। ‎এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

‎স্থানীয় শ্রমিক শরাফত আলী
‎বলেন, হঠাৎ তারা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।
‎এ ঘটনায় শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে বাঁচানো গেল না আর বলে আক্ষেপ করেন তিনি।

‎কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।
‎ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু ‎

তারেক রহমানের নেতৃত্বে খাল খননে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ‎

চরম অব্যবস্থাপনায় ভেঙ্গে পড়েছে লক্ষ্মীপুরের গ্রামীণ স্বাস্থ্য সেবা

চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির লক্ষ্মীপুর’র সভাপতি আলী সম্পাদক ফারুক

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করবেন শায়খ আহমাদুল্লাহ