বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে ৮ জন গ্রেফতার

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ২৬, ২০২৬ ৮:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫৪ ধারায় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঘটনার সময় গুলিবিদ্ধ আব্দুর রহিম ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন— দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তারা দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা। বুধবার সারাদিন অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (২৩ মার্চ) মারামারি হয়। মঙ্গলবার একই ঘটনায় আবারও উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের পক্ষে রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের মিতুল নামে একজন নেতৃত্ব দেন।

ঘটনার সময় আব্দুর রহিম নামে এক পথচারী বাম পায়ে গুলিবিদ্ধ হন এবং মিতুলের পক্ষের লোক মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী। অপরদিকে, আহত মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

দফায় দফায় অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি লক্ষ্মীপুরের বাজার

আইনজীবী অপহরণ: শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আরেক মামলা

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি হয়েছে : এ দূর্ণীতির লাগাম টেনে ধরতে হবে। —- পানিসম্পদ মন্ত্রী এ্যানি।

তারেক রহমানের নেতৃত্বে খাল খননে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশে গণতন্ত্র ফেরানো নিয়ে যা বললেন মার্কিন কংগ্রেসম্যান

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাদ ও ভিমের অংশবিশেষ ধসে ৫ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুরের রামগতির খাল থেকে ১৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার