মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

‘বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি’

প্রতিবেদক
ডেস্ক এডিটর
আগস্ট ৬, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে ঘটনাচক্রে পরিণত হয় সরকার পতনের একদফা আন্দোলনে। শেষ পর্যন্ত ছাত্র-জনতার এই আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা।

এই আন্দোলনের সূচনা থেকে শুরু করে একটা বড় অংশজুড়ে ছিলেন দেশের তরুণ প্রজন্ম। তাই সরকার পতনের পর দেশের তরুণদের অভিনন্দন জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র সঙ্গে আলাপে দেশের তরুণ প্রজন্ম কখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি জানিয়ে এই নোবেলজয়ী বলেন, ‘তারা (তরুণ প্রজন্ম) যেন খুশি থাকে এবং আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। তারা যেন বোঝে যে দেশে গণতন্ত্র আছে। এই তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি।’

ভোটের বিষয়টি ব্যাখ্যা করে ড. ইউনূস যোগ করেন, ‘তারা কখনো ভোটকেন্দ্রে যায়নি, কারণ ওই নির্বাচনগুলো আসলে হয়নি। আমাদের প্রথম কাজ হবে তরুণদের কথা ভাববিনিময় করা।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ২০১৪ সালের নির্বাচন বিরোধী দলগুলো বর্জন করেছিল। ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে পরিচিত পেয়েছিল। আর সবশেষ চলতি বছরের জানুয়ারিতে হওয়া নির্বাচনে বিরোধী দলগুলোর বর্জনের মুখে আওয়ামী লীগের নেতারাই  ‘ডামি’ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০

‘বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি’

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ‎

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

শোকের ছায়া লক্ষ্মীপুরের তিতারকান্দী গ্রামে: দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ জেলে; সুস্থভাবে উদ্ধারের দাবি স্বজনদের

১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

তারেক রহমানের নেতৃত্বে খাল খননে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী