বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরে হামলায় ৮ পুলিশ আহত: চেয়ারম্যান টিপুসহ আসামি ৭১৮

প্রতিবেদক
ডেস্ক এডিটর
আগস্ট ১৪, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়িত্বরত পুলিশদের কাজে বাধাসহ তাদের ওপর হামলা চালানো হয়। এতে ৮ পুলিশ আহত হন। এ ঘটনায় ৭১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ৬০০-৭০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১২ আগস্ট) সদর থানার থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, ৪ আগস্ট নির্বিচারে মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে ৮ জন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।

ওসি আরও বলেন, দায়িত্বরত কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহতের ঘটনায় ৭১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত টিপু পলাতক রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। টিপু লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহেরের মেঝো ছেলে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ‎

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির লক্ষ্মীপুর’র সভাপতি আলী সম্পাদক ফারুক

তারেক রহমানের নেতৃত্বে খাল খননে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী

জেলা পরিষদের বেদখল জমি ও স্থাপনা উদ্ধার করা হবে : প্রশাসক

আইনজীবী অপহরণ: শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আরেক মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাদ ও ভিমের অংশবিশেষ ধসে ৫ শিক্ষার্থী আহত

‘বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি’

লক্ষ্মীপুরে হামলায় ৮ পুলিশ আহত: চেয়ারম্যান টিপুসহ আসামি ৭১৮

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেফতার