বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ২৬, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে। একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, তার বোন ঝর্ণা বেগম, ভাগনি লাবিবা ও ভাগনে আবরার। এছাড়া প্রাইভেটকারের চালক জামাল (পরিচয় নিশ্চিত হওয়া যায়নি) নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রাইভেটকার ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গাড়িটি বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা চট্টগ্রামগামী ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আরশাদ নামের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মবিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে একই পরিবারের চারজনের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। একসঙ্গে এতগুলো প্রাণহানিতে স্তব্ধ হয়ে পড়েছে গ্রামবাসী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরের রায়পুরে নির্মাণের দুই বছরেও চালু হয়নি চারটি গণশৌচাগার : জনদুর্ভোগ চরমে

আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

বাংলাদেশে গণতন্ত্র ফেরানো নিয়ে যা বললেন মার্কিন কংগ্রেসম্যান

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট

‎বিগত সময়ের দূর্ণীতির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী ‎

যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী

জেলা পরিষদের বেদখল জমি ও স্থাপনা উদ্ধার করা হবে : প্রশাসক

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি হয়েছে : এ দূর্ণীতির লাগাম টেনে ধরতে হবে। —- পানিসম্পদ মন্ত্রী এ্যানি।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

‘বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি’