রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধ্বসে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ৮, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দোকানের একটি দেয়াল ধ্বসে ফাহাদ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (০৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বকুলের ছেলে।

তিনি রামগঞ্জ মডেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঈদের বাজার করতে তিনি মায়ের সঙ্গে বাজারে এসেছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহত ও আহতদের খোঁজখবর নেন।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, আল মনসুর ড্রাগ হাউজের সামনে ফরহাদ হোসেনসহ কয়েকজন পথচারী ও হকার দাঁড়িয়ে ছিলেন। এ সময় দোকানটির পুরাতন ছাদের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ফরহাদ হোসেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দেয়াল ধ্বসে এক ছাত্র নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু ‎

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট

আইনজীবী অপহরণ: শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আরেক মামলা

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির লক্ষ্মীপুর’র সভাপতি আলী সম্পাদক ফারুক

লক্ষ্মীপুরে হামলায় ৮ পুলিশ আহত: চেয়ারম্যান টিপুসহ আসামি ৭১৮

লক্ষ্মীপুরে অভিনব কায়দায় চাঁদাবাজির ফাঁদ, আটকে আছে প্রবাসীর নির্মাণ কাজ

আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

লক্ষ্মীপুরে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধ্বসে কলেজ ছাত্রের মৃত্যু

দফায় দফায় অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি লক্ষ্মীপুরের বাজার

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি হয়েছে : এ দূর্ণীতির লাগাম টেনে ধরতে হবে। —- পানিসম্পদ মন্ত্রী এ্যানি।