বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

আইনজীবী অপহরণ: শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আরেক মামলা

প্রতিবেদক
ডেস্ক এডিটর
আগস্ট ১৪, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী বুধবার বেলা সোয়া একটার দিকে এই আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে। সিএমএম আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। এ ছাড়া মামলায় র‍্যাবের ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় সদস্যকে আসামি করা হয়েছে।

মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা দাবি করেছেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করা হয়। পরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হয়। নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন।

এদিকে পুলিশের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুদিদোকানি আবু সায়েদ নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ ছাড়া মামলার অজ্ঞাতপরিচয় আসামিদের মধ্যে রয়েছেন ‘আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যবৃন্দ’।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে পৃথক দুই হত্যা মামলা : আসামী ১শ’৬৭ সহ অজ্ঞাত ৮০০

যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান: ১১ জনকে জরিমানা

চরম অব্যবস্থাপনায় ভেঙ্গে পড়েছে লক্ষ্মীপুরের গ্রামীণ স্বাস্থ্য সেবা

দফায় দফায় অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি লক্ষ্মীপুরের বাজার

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা পরিষদের বেদখল জমি ও স্থাপনা উদ্ধার করা হবে : প্রশাসক

শোকের ছায়া লক্ষ্মীপুরের তিতারকান্দী গ্রামে: দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধ্বসে কলেজ ছাত্রের মৃত্যু