বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ২৬, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট আকাশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ‘ধরিত্রী পাম্পে’ তথ্য সংগ্রহের সময় পাম্পের মালিকপক্ষের লোকজন তার ওপর এই ন্যাক্কারজনক হামলা চালায়।

জানা গেছে, ধরিত্রী পাম্পে অবৈধভাবে তেল বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনে সেখানে যান আকাশ। তথ্য ও ফুটেজ সংগ্রহের সময় পাম্পের মালিক ও তাদের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। এসময় তাকে নির্মমভাবে মারধর করা হয়। হামলাকারীরা কেবল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেই ক্ষান্ত হয়নি, তার সাথে থাকা পেশাগত কাজের মূল সরঞ্জাম ক্যামেরা এবং বুমও ভাঙচুর করে।

বর্তমানে আকাশ গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হিসেবে দেখছেন তারা। সাংবাদিক সমাজ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

অন্যথায়, সাংবাদিক সুরক্ষা ও অপরাধীদের শাস্তির দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শোকের ছায়া লক্ষ্মীপুরের তিতারকান্দী গ্রামে: দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরের রামগতির খাল থেকে ১৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার

বাংলাদেশে গণতন্ত্র ফেরানো নিয়ে যা বললেন মার্কিন কংগ্রেসম্যান

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

দফায় দফায় অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি লক্ষ্মীপুরের বাজার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেফতার

চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

লক্ষ্মীপুরে অভিনব কায়দায় চাঁদাবাজির ফাঁদ, আটকে আছে প্রবাসীর নির্মাণ কাজ

লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ‎

লক্ষ্মীপুরের রায়পুরে নির্মাণের দুই বছরেও চালু হয়নি চারটি গণশৌচাগার : জনদুর্ভোগ চরমে