বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরের রামগতির খাল থেকে ১৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার

প্রতিবেদক
ডেস্ক এডিটর
এপ্রিল ১, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রামগতিতে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রামগতি পৌরসভার আসলপাড়া সংলগ্ন একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এই জ্বালানি তেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে রামগতি থানার একটি বিশেষ দল পৌরসভার ৬নং ওয়ার্ডের আসলপাড়া সাকিনের মৎস্য অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালায়। সেখানে খালের পানির মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বড় প্লাস্টিকের ড্রাম পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় শ্রমিকদের সহায়তায় রাত ১২টা ২০ মিনিটের দিকে ড্রামগুলো পানি থেকে উপরে তোলা হয়।

প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভোলার একটি অসাধু চক্র অবৈধভাবে এই জ্বালানি তেল নদীপথে এনেছিল। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফায় বিক্রির উদ্দেশ্যে এই ডিজেল এখানে মজুদ করে রাখা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

রামগতি থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। জব্দ তালিকা মূলে এগুলো পুলিশের নিয়ন্ত্রণে আনা হলেও তাৎক্ষণিকভাবে এর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি।

এই বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা সফলভাবে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছি। অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভাঙতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

এলাকায় চোরাচালান ও অবৈধ মজুদের বিরুদ্ধে পুলিশের এমন তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ব্যবসায়ীর দু’পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

শোকের ছায়া লক্ষ্মীপুরের তিতারকান্দী গ্রামে: দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

দফায় দফায় অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি লক্ষ্মীপুরের বাজার

লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ‎

লক্ষ্মীপুরে পৃথক দুই হত্যা মামলা : আসামী ১শ’৬৭ সহ অজ্ঞাত ৮০০

আইনজীবী অপহরণ: শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে আরেক মামলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে ৮ জন গ্রেফতার

চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেফতার