শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ৭, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
‎লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজার সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে একটি একনলা দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পার্শ্ববর্তী চাটখিল থানা এলাকার মৃত শাহাব উদ্দিন প্রঃ হেঞ্জা ছেলে বেলাল হোসেন প্রঃ বেলাল (৪৮), লক্ষ্মীপুর সদরের পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে মো: আরিফ (৩৬) ও রাজীবপুর গ্রামের নুর হোসেনের ছেলে মো: ফাহিম (২১)।

‎লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরের রায়পুরে নির্মাণের দুই বছরেও চালু হয়নি চারটি গণশৌচাগার : জনদুর্ভোগ চরমে

‘বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি’

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে ৮ জন গ্রেফতার

লক্ষ্মীপুরে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধ্বসে কলেজ ছাত্রের মৃত্যু

যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী

দফায় দফায় অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি লক্ষ্মীপুরের বাজার

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি : পথচারী গুলিবিদ্ধসহ আহত ২

শোকের ছায়া লক্ষ্মীপুরের তিতারকান্দী গ্রামে: দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

বাংলাদেশে গণতন্ত্র ফেরানো নিয়ে যা বললেন মার্কিন কংগ্রেসম্যান