বুধবার , ৭ আগস্ট ২০২৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করবেন শায়খ আহমাদুল্লাহ

প্রতিবেদক
ডেস্ক এডিটর
আগস্ট ৭, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল আহত, গুলিবিদ্ধ, নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান করার ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন তিনি। তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হবে। তিনি ফাউন্ডেশনটির চেয়ারম্যান।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান করা হবে। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন, এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।’

আস-সুন্নাহর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের মোট বাজেট পাঁচ কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোনো অর্থ সহায়তা আমরা গ্রহণ করছি না। আমাদের তহবিল শেষ হয়ে গেলে তখন অনুদান গ্রহণের প্রয়োজন হলে আমরা আপনাদের জানাব।

আস-সুন্নাহ জানিয়েছে, নিহত বা পঙ্গুত্ববরণকারীদের আবেদনের ফরম শীঘ্রই পোস্ট করা হবে। আপনি নিজে যদি আহত হন অথবা আপনার পরিচিত কেউ আহত হয়, তবে তার পক্ষ থেকে নিচের ফরমটি পূরণ করুন।

পোস্টের শেষে বলা হয়েছে, শুধু জাকাতের হকদারগণই আবেদন করতে পারবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‎বিগত সময়ের দূর্ণীতির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী ‎

লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ‎

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০

শোকের ছায়া লক্ষ্মীপুরের তিতারকান্দী গ্রামে: দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

দফায় দফায় অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি লক্ষ্মীপুরের বাজার

জেলা পরিষদের বেদখল জমি ও স্থাপনা উদ্ধার করা হবে : প্রশাসক

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি হয়েছে : এ দূর্ণীতির লাগাম টেনে ধরতে হবে। —- পানিসম্পদ মন্ত্রী এ্যানি।

চরম অব্যবস্থাপনায় ভেঙ্গে পড়েছে লক্ষ্মীপুরের গ্রামীণ স্বাস্থ্য সেবা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ব্যবসায়ীর দু’পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে অভিনব কায়দায় চাঁদাবাজির ফাঁদ, আটকে আছে প্রবাসীর নির্মাণ কাজ