শনিবার , ২ মে ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মে ২, ২০২৬ ১:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
গণভোটের রায় অমান্য করার প্রতিবাদে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে ১১ দলীয় জোট।
শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ তেমুহনী এলাকায় ১১–দলীয় জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাজার ঘুরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

উত্তরে তেমুহনী এলাকায় সমাপনী সমাবেশে বক্তারা বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এ জন্য যা যা করার সবকিছু এ সরকারকেই করতে হবে। সংসদে বিল পাস করে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে লাগাতার সরকারবিরোধী কর্মসূচি দেওয়া হবে। তারা বলেন, ‘জনগণের সঙ্গে আর তামাশা করবেন না। তা না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ৪৫ মিনিট সময় চেয়েছিল। না পেয়ে হেলিকপ্টারে পালিয়েছে। আপনারা কিন্তু সেই সময়ও পাবেন না। তাই বলছি, জনগণের দাবি মেনে নিন। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন।’

নির্বাচনের আগে যে কথা দিয়েছিল বিএনপি, সরকার গঠনের পর সেই কথা রাখছে না। ৭০ শতাংশ গণভোট পাওয়ায় পরও সেটি বাস্তবায়ন করছে না। দ্রুততম সময়ের মধ্যে রায় বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এডভোকেট নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা খেলাফত মজলিস সভাপতি গোলাম মোস্তফা, জেলা এন সি পি আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, জেলা বিডিপি সভাপতি খালেদ সাইফুল্লাহসহ আরও অনেকেই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

লক্ষ্মীপুরে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধ্বসে কলেজ ছাত্রের মৃত্যু

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ জেলে; সুস্থভাবে উদ্ধারের দাবি স্বজনদের

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি : পথচারী গুলিবিদ্ধসহ আহত ২

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি হয়েছে : এ দূর্ণীতির লাগাম টেনে ধরতে হবে। —- পানিসম্পদ মন্ত্রী এ্যানি।

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

তারেক রহমানের নেতৃত্বে খাল খননে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী