রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ১৫, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহাব উদ্দিন সাবু। সাহাব উদ্দিন সাবু কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে বিএনপি’র দলীয় প্রার্থীদের বিজয়ী করতে প্রার্থীদের পক্ষে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম চালান তিনি।

সাহাব উদ্দিন সাবু বলেন, লক্ষ্মীপুর দীর্ঘদিন থেকে একটি অবহেলিত জেলা। তাই জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করব।

প্রসঙ্গত, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে একযোগে মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

এদিকে সাহাব উদ্দিন সাবুর নতুন নিয়োগকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান: ১১ জনকে জরিমানা

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বিবাদ মিটাতে গিয়ে লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট

দফায় দফায় অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি লক্ষ্মীপুরের বাজার

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি : পথচারী গুলিবিদ্ধসহ আহত ২

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাদ ও ভিমের অংশবিশেষ ধসে ৫ শিক্ষার্থী আহত

আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের