বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ৫, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সময় ডেস্কঃ
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ০৫ জুুন বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় লাইসেন্সবিহীন কৃষি পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ অনুযায়ী মো. নজরুল ইসলামকে ১০,০০০ টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী মো. খোরশেদ আলমকে ২০,০০০ টাকা এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় একই আইনের ৩৮ ও ৫১ ধারায় মো. মিলনকে ৮০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ,আনসার ও কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া জানান, ৩ মামলায় সর্বমোট ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জনান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ জেলে; সুস্থভাবে উদ্ধারের দাবি স্বজনদের

লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

বিবাদ মিটাতে গিয়ে লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু ‎

আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

‎বিগত সময়ের দূর্ণীতির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী ‎