বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাদ ও ভিমের অংশবিশেষ ধসে ৫ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
ডেস্ক এডিটর
এপ্রিল ২, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’ ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা ও ভিমের অংশবিশেষ ধসে পড়ে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়টির একটি কক্ষে পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে, তারা হলেন- নাদিয়া, ঋতু ও সামিয়া। তারা হাসপাতালে ভর্তি আছেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও দুপুরে ষষ্ঠ শ্রেণির কক্ষে ক্লাস চলছিল। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ছাদের একটি অংশ ও ভিমের পলেস্তারা খসে ছাত্রীদের ওপর পড়ে। এতে হুড়োহুড়ি শুরু হয় এবং বেঞ্চে বসে থাকা পাঁচ ছাত্রী মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পায়।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ছাদের ভিমের অংশবিশেষ ধসে পড়ে। এতে আমাদের ৫ জন ছাত্রী আহত হয়েছে। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।”

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ের ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। জরাজীর্ণ অবস্থায় ক্লাস নেওয়ার কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত স্কুল ভবন সংস্কার বা নতুন ভবনের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে অভিনব কায়দায় চাঁদাবাজির ফাঁদ, আটকে আছে প্রবাসীর নির্মাণ কাজ

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাদ ও ভিমের অংশবিশেষ ধসে ৫ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

লক্ষ্মীপুরে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১

‎বিগত সময়ের দূর্ণীতির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী ‎

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরে পৃথক দুই হত্যা মামলা : আসামী ১শ’৬৭ সহ অজ্ঞাত ৮০০

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির লক্ষ্মীপুর’র সভাপতি আলী সম্পাদক ফারুক

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেফতার

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫