সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. চিকিৎসা
  5. জাতীয়
  6. জ্ঞান বিজ্ঞান
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লক্ষ্মীপুর
  10. শিক্ষাঙ্গন
  11. সংগঠন সংবাদ
  12. সারাদেশ
  13. সাহিত্য

লক্ষ্মীপুরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান: ১১ জনকে জরিমানা

প্রতিবেদক
ডেস্ক এডিটর
মার্চ ৯, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর শহরের ব্যস্ততম বাজার রোডে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ) দুপুরে উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।

এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও যানজট সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা)আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ১১ জন ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সড়কের ওপর স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও জান্নাতুল ছিদ্দিকা রহমান।

অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং লক্ষ্মীপুর পৌরসভার প্রতিনিধিরা।

অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

লক্ষ্মীপুরে অভিনব কায়দায় চাঁদাবাজির ফাঁদ, আটকে আছে প্রবাসীর নির্মাণ কাজ

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলসহ উপদেষ্টা পরিষদের ৮ সিদ্ধান্ত

১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

লক্ষ্মীপুরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান: ১১ জনকে জরিমানা